কোন জোট গড়তে নারাজ পিটিআই

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

কোন ধরনের জোট না করার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলটির চেয়ারম্যান গহর আলী খান জানিয়েছেন, সরকার গঠনের জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল বা বিলাওয়াল ভুট্টো জারদারির দলের সঙ্গে জোট গড়বেন না তারা।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছেন পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। তাই সরকার গঠনের দৌড়ে তাঁর দল পিটিআই এগিয়ে বলে দাবি করেছেন পিটিআই চেয়ারম্যান। তিনি আশা করছেন, তারা ১৫০ আসনে জয় পাবেন এবং জোট ছাড়াই সরকার গঠন করবেন।

পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান শুক্রবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের অবস্থানে আছে। আমরা পাকিস্তান পিপলস পার্টি বা পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সঙ্গে যোগাযোগ করছি না।

তার দাবি, পিটিআই নেতারা নির্বাচনে ১৫০টি আসনে জিতেছে এবং কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পেতে সক্ষম হবে দলটি। তিনি বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে এবং পাঞ্জাবে সরকার গঠন করব। খাইবার পাখতুনখোয়ায় পিটিআই স্পষ্টভাবে এগিয়ে আছে এবং সেখানেও সরকার গঠন করবো।

বৃহস্পতিবার পাকিস্তানে ২৬৫ আসনে ভোট নেয়া হয়। সেদিন ভোটের ফল প্রকাশ করা হয়নি। শুক্রবার রাত ৮টায় জিওনিউজ জানিয়েছে, ২৫১টি আসনের ফলাফলে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০৬টি আসনে জয় পেয়েছেন। ওয়াজ শরীফের দল জিতেছে ৬৭টিতে এবং পিপিপি জিতেছে ৫১ আসনে।

বেশ কয়েকটি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পিটিআই প্রধান ইমরান খানের পাশাপাশি, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তার দলের প্রার্থীরাও। তাদের প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ বরাদ্দ দেয়নি দেশটির নির্বাচন কমিশন। স্বতন্ত্র হিসেবে লড়ছেন পিটিআই প্রার্থীরা। গওহর আলীর দাবি, স্বতন্ত্ররা তাদের দলেরই লোক। 

 

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর