চালক ছাড়াই ৭০ কিলোমিটার গেলো মালবাহী ট্রেন!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬ পিএম

চালক ছাড়াই একটি মালবাহী ট্রেন ৭০ কিলোমিটার চলে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগামধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ট্রেনটিকে বেশ কয়েকটি স্টেশন দ্রুতগতিতে পার হতে দেখা গেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত ট্রেনটি চালক ছাড়াই চলে যায়। খবর বিবিসি’র।

সেটি থামানোর পর রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৫৩ ওয়াগনের ট্রেনটি চিপ পাথর নিয়ে জম্মু থেকে পাঞ্জাব যাচ্ছিল। যাত্রাপথে ক্রু পরিবর্তনের জন্য কাঠুয়ায় থেমেছিল সেটি।

রেল কর্মকর্তারা বলছেন, চালক ও তার সহকারী নেমে যাওয়ার পর ট্রেনটি একাই ঢালু রেলপথ বেয়ে নামতে শুরু করে। একপর্যায়ে সেটি প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে শুরু করে এবং থামার আগে অন্তত পাঁচটি স্টেশন অতিক্রম করে।

চালক ছাড়াই ট্রেন আসার খবর পেয়ে রেল কর্মকর্তারা ওই পথের রেলক্রসিংগুলো বন্ধ করে দেন।

ভারতীয় রেল কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, এক লোক ট্রেনটি থামানোর জন্য রেলপথের ওপর কাঠের ব্লক রেখে দিয়েছিলেন। সেগুলোই ট্রেনটির গতি কমাতে সাহায্য করেছিল।

ট্রেনটি ঠিক কী কারণে চলতে শুরু করেছিল সেটি জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর