মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু রোববার

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:৪৬ এএম

মালদ্বীপের বেঁধে দেওয়া সময়েই রোববার থেকে প্রথম দফায় সেনা প্রত্যাহার শুরু করবে ভারত। দেশটিতে থাকা প্রায় ৮০ জন ভারতীয় সেনা পর্যায়ক্রমে প্রত্যাহার করতে দ্বীপরাষ্ট্রটির চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আগামী মে মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

ভারতীয় সেনাদের অপসারণ করা মুইজ্জুর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি। ‘ইন্ডিয়া আউট’ প্রচারণার মাধ্যমে গত বছরের নভেম্বরে তিনি ক্ষমতায় আসেন। খবর বিবিসি’র।

ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের ওপর প্রভাব বিস্তার করে আসছিল। এর মাধ্যমে ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ নিরীক্ষণের সুযোগ পায় দিল্লি। কিন্তু গত কয়েক মাস ধরে দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এতে সুবিধা নিতে চাচ্ছে অপর আঞ্চলিক শক্তি চীন।

এই উত্তেজনার মাঝেও দিল্লি এবং মালে একটি বিষয়ে সম্মত হয়েছে। সেনা প্রত্যাহার করে নিলেও ভারতের দেওয়া দুটি উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং একটি ছোট বিমান রক্ষণাবেক্ষণে ভারত থেকেই বেসামরিক কর্মী নিয়োগ করা হবে। এরই মধ্যে তাদের প্রথম দল মালদ্বীপে পৌঁছেছে।

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বলেছেন, বিমানটি মালদ্বীপে থাকবে এবং ভারতীয় বেসামরিক কর্মীরা রক্ষণাবেক্ষণের জন্য সেখানে থাকবেন।

অবশ্য কয়েক বিশ্লেষক সতর্ক করেছেন, এশিয়ার শক্তিশালী দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে মালদ্বীপ।

চীন গত কয়েক বছর মালদ্বীপকে ১০০ কোটি ডলারেরও বেশি ঋণ দিয়েছে। ভারতের বিরোধী অবস্থান নিয়ে মুইজ্জু গত জানুয়ারিতে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি করেন।  

সম্প্রতি মালদ্বীপ সরকার চীনের সঙ্গে একটি ‘সামরিক সহায়তা’ চুক্তি করেছে। বিষয়টি ভালোভাবে দেখছে না দিল্লি। মালদ্বীপের রাজনৈতিক বিশ্লেষক আজিম জাহির বলেছেন, ‘এটি নজিরবিহীন। সামরিক সহায়তার জন্য বেইজিংয়ের সঙ্গে মালদ্বীপ এই প্রথম প্রতিরক্ষা চুক্তি করল।’

গত মাসে মুইজ্জুর প্রশাসন দিল্লির বিরোধিতা সত্ত্বেও চীনা গবেষণা জাহাজ মালেতে নোঙর করার অনুমতি দেয়, যা নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত। 

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর