অশ্লীলতার অভিযোগে ভারতে ১৮ ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম

অতিমাত্রায় অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে ভারতে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একই সঙ্গে এসব ওটিটি প্লাটফর্মগুলোর সঙ্গে যুক্ত ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ ও ৫৭টি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্মগুলো বন্ধের ঘোষণা দেয় দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খবর ইন্ডিয়া টুডের।

ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুসারে, অশ্লীলতা একটি দণ্ডনীয় অপরাধ। এই ধারা অনুযায়ী অশালীন কনটেন্ট বানানোর জন্য এই ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়।

বন্ধ করা ওটিটি প্ল্যাটফর্মগুলো হলো, Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix ও Prime Play।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্ল্যাটফর্মের বেশ কিছু কনটেন্টের মধ্যে অশ্লীলতা ও নগ্নতা দেখানো হয়েছে। এতে নারীর অবমাননা করা হয়েছে বলে জানানো হয়।

ওই ১৮টি ওটিটির মধ্যে সাতটি অ্যাপ ছিল গুগল প্লেস্টোরে, তিনটি ছিল অ্যাপল অ্যাপস্টোরে। অ্যাপগুলোর কয়েকটির প্রায় এক কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। বেশ কয়েকটি অ্যাপ প্লেস্টোর থেকে ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। এগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রায় ৩২ লাখেরও বেশি ব্যবহারকারী ছিল। এর মধ্যে ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ১৬টি এক্স হ্যান্ডল ও ১২টি ইউটিউব চ্যানেল ছিল এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর।

অভিযোগ ছিল প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট অত্যন্ত অশালীন, নারীদের জন্য অবমাননাকর এবং এতে শিক্ষক ও ছাত্রছাত্রীর সম্পর্ক কুরুচিকরভাবে রূপায়ণ করা হয়েছে। নগ্নতা ও যৌন ক্রিয়াকলাপকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশকিছু কনটেন্টে।

এর আগে, ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বারবার প্ল্যাটফর্মগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে বলেছিলেন, যাতে তারা নগ্নতা ও অশালীনতা প্রচার না করে। আর সেই কথার ভিত্তিতেই ১২ মার্চ ২০২৪ কনটেন্টগুলো বন্ধের কঠিন সিদ্ধান্তে আসেন তিনি।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর