ভারতে জ্বালানি তেলের দাম কমলো

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৫:০৪ পিএম

নির্বাচনকে সামনে রেখে ভারতজুড়ে প্রতি লিটারে ২ রুপি কমানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দিয়েছেন। 

শুক্রবার স্থানীয় সময় ভোর ছয়টা থেকে এই দাম কার্যকর হওয়ার কথা আজ। খবর হিন্দুস্তান টাইমস’র।

এক্স পোস্টে মন্ত্রী বলেন, পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের মানুষের কল্যাণ ও উন্নতিই তার সবসময়ের লক্ষ্য। 

তিনি আরও বলেন, এর আগে ১৪ই মার্চ ভারতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছিল গড়ে ৯৪ রুপি দামে। কিন্তু ইতালিতে তার দাম ১৬৮.০১ রুপি। এক্ষেত্রে ইতালিতে শতকরা ৭৯ ভাগ বেশি দামে বিক্রি হচ্ছে। ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬৬.৮৭ রুপি। সেখানে দাম শতকরা ৭৮ ভাগ বেশি। জার্মানিতে প্রতি লিটারের দাম ১৫৯.৫৭ রুপি। এই দাম শতকরা ৭০ ভাগ বেশি। স্পেনে প্রতি লিটারের দাম ১৪৫.১৩ রুপি। যা শতকরা ৫৪ ভাগ বেশি। 

তবে পেট্রোল ও ডিজেলের দাম বিভিন্ন শহরে বিভিন্ন রকম হতে পারে। মন্ত্রী বলেন, দিল্লিতে বর্তমানে ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৬২ রুপিতে প্রতি লিটার। তা এখন বিক্রি হচ্ছে ৮৭.৬২ রুপি প্রতি লিটার। রাজধানী দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারের দাম এখন ৯৬.৭২ রুপি। তা এখন বিক্রি হচ্ছে ৯৪.৭২ রুপিতে। 

ভ্যাট ও অন্যান্য খরচ মিলে দিল্লির চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি হয় অর্থনীতির রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইতে। সেখানে প্রতি লিটারে দাম ২.১০ রুপি কমিয়েছে সরকার। বর্তমানে মুম্বাইতে পেট্রোলের দাম ১০৬.৩১ রুপি। কিন্তু শুক্রবার ভোর থেকে তা বিক্রি হচ্ছে ১০৪.২১ রুপিতে। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.২৭ রুপি। তার পরিবর্তিত দাম এখন ৯২.১৫ রুপি। 

কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম কমেছে ২.০৯ রুপি। চেন্নাইয়ে কমেছে ১.৮৮ রুপি।

গত জানুয়ারিতেই অবশ্য মন্ত্রী হরদিপ পুরি ঘোষণা দিয়েছিলেন, নিকট ভবিষ্যতে জ্বালানির দাম কমানো হবে না। তিনি সে সময় গণমাধ্যমের খবরকে জল্পনা বলেও উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারতে জ্বালানি সরবরাহ একই আছে। কম দামে বিক্রি হচ্ছে। পরিবেশবান্ধব জ্বালানির দিকে অগ্রসরে আমাদের পদক্ষেপ অব্যাহত আছে।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর