প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে মেয়েকে খুন!

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:১২ এএম

বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগে নিজের মেয়েকে খুন করেছেন এক মা। বুধবার এ ঘটনা ঘটে ভারতের হায়দ্রাবাদের ইব্রাহিমপত্তনম এলাকার। শাড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

অভিযুক্ত মায়ের নাম জঙ্গমা। নিহত মেয়ের নাম ভার্গবী (১৯)। হায়দ্রাবাদের ইব্রাহিমপত্তনমের বাসিন্দা তারা।

হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, বুধবার প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন জঙ্গমা। সেসময়ে বাড়িতে বড় আর কেউ না থাকায় প্রেমিককে বাড়িতে ডাকেন ভার্গবী। দুইজনে নিভৃতে সময় কাটাচ্ছিলেন তারা। কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে কাজ থেকে বাড়ি ফেরেন জঙ্গমা। বাড়ি এসে তিনি মেয়ে ভার্গবীকে তার প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান।

পুলিশ জানায়, প্রেমিকের সঙ্গে মেয়েকে দেখে তিনি মেয়ের প্রেমিককে বাড়ি থেকে বের করে দেন। এরপর রাগে মেয়েকে মারধর করা শুরু করেন। তারপর তার গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তাকে।

ইব্রাহিমপত্তনম থানার পুলিশ অফিসার সত্যনারায়ণ জানান, নিহতের কিশোর ভাই হত্যাকাণ্ডটির প্রত্যক্ষদর্শী। জানালা দিয়ে সে তার দিদিকে মারধর করতে দেখে মাকে। সে তার মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জঙ্গমা শীঘ্রই তার মেয়ে ভার্গবীর বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন এবং তার জন্য পাত্র খোঁজাও চলছিল বলেও জানায় পুলিশ।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর