মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে অপসারণের আবেদন খারিজ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম

কারা হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের আরও একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট আবেদনটি খারিজ করে।

আবগারি দুর্নীতি মামলায় জেলে যাবার পর এখন পর্যন্ত তাকে অপসারণের তিনটি আবেদন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণে জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছিলেন হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত। বৃহস্পতিবার তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেটি তার বিষয়। গণতন্ত্রকে নিজের পথে চলতে দিন।

আবগারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। তারপর রাতে তাকে গ্রেপ্তার করে তারা। পরে আদালত তাকে ইডি হেফাজতে দেয়। এরপর আদালতের নির্দেশে তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।

ইডির হাতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। এই বিষয়ে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ অস্বীকার করেছে।

 

একাত্তর/জো
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
আবগারি দুর্নীতি মামলায় ভারতের রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালকে খালাস দিয়েছে আদালত।
আবারও উত্তপ্ত ভারতের দিল্লি। রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে আম আদমি পার্টির (আপ) দলীয় সম্মেলনে তিনি নিজেই একথা ঘোষণা করেন।
দীর্ঘ ছয় মাস পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল আবগারি (মদ) নীতি মামলায় জামিন পেলেন। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর