শেষ মুহূর্তে আটকে গেলো কেজরির জেল মুক্তি

আপডেট : ২১ জুন ২০২৪, ১০:১৪ পিএম

জামিন পেয়েও কারাগার থেকে মুক্তি পাওয়া হলো না, দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জামিনের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল, তার উপরে দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ জারি করায়, শেষ মুহূ্র্তে আটকে গেল কেজরিওয়ালের জেল থেকে মুক্তি৷ ফলে আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মূখ্যমন্ত্রীকে। 

আবগারি দুর্নীতি মামলায় আটক কেজরিওয়ালকে বুহস্পতিবার জামিনের নির্দেশ দেয় দিল্লির নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি শুনানির জন্য আবেদন করে দেশটির দুর্নীতিবিরোধী এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানটি। 

ইডির সেই আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট৷ দুই পক্ষের শুনানি জবাব শেষে হাইকোর্টের দুই বিচারপতি জানান, যতদিন তাঁরা এই মামলা শুনবেন, ততদিন পর্যন্ত কোনও পদক্ষেপ নিতে পারবে না নিম্ন আদালত। শুক্রবার বিকেলেই কেজরিওয়ালের দিল্লিক তিহার জেল থেকে ছাড়া পাবার কথা ছিলো। 

বিকেল চারটের সময় কেজরিওয়ালকে স্বাগত জানাতে তিহার জেলে যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের স্ত্রী সুনীতাসহ আম আদমি পার্টির নেতাদের৷ হাইকোর্টের নির্দেশে আপাতত সেই সব পরিকল্পনা ভেস্তে গেলো। আগের দিন এক লক্ষ টাকার মুচলেকায় কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির একটি নিম্ন আদালত।

কেজরিওয়ালের আইনজীবীরা আদালতকে বলেন, মার্চে গ্রেপ্তারের পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ জমা দিতে পারেনি ইডি। নির্বাচনে প্রচারের জন্য কেজরিওয়ালকে জামিন দিয়েছিলো সুপ্রিমকোর্ট। সেই জামিনের শর্ত মেনে ভোটের ফল প্রকাশের আগেই জেলে ফেরত যান দিল্লির মুখ্যমন্ত্রী।

হাইকোর্টে ইডির পক্ষে আইনজীবী এস ভি রাজু বলেন, জামিনের বিরোধিতা করে তাঁরা যেসব নথি আদালতে পেশ করেছিলেন, তা বিবেচনা না করেই নিম্ন আদালত জামিন মঞ্জুর করেছে। নিম্ন আদালতের মতে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, সেটা ভুল। প্রমাণ দাখিল করা হয়েছে। 

একাত্তর/এসি
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর