লোকসভা ভোটের আগে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫২ এএম

ভারতের সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের জরুরি শুনানিতে রাজি না হয়ে দুই সপ্তাহ পর তারিখ ধার্য করেছে। ফলে প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের সময় তিহার কারাগারেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতাকে।

কেজরিওয়ালের আবেদনের বিষয়ে তাকে গ্রেপ্তার করা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরট (ইডি) কোনো সাড়া দেয়নি। সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থাটিকে ২৭ এপ্রিলের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনের জবাব দিতে বলেছে। খবর পিটিআই’র।

এর আগে, দিল্লির হাইকোর্টে ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট ইডির সিদ্ধান্তকে বহাল রেখেছে। আদালত বলেছে, কেন্দ্রীয় এজেন্সি আইন মেনে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে।

সুপ্রিম কোর্টেও দিল্লির মুখ্যমন্ত্রী হালে পানি না পাওয়ায় ভোটের আগে তার জেলমুক্তি মোটামুটি অনিশ্চিত হয়ে গেছে। যদিও তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন। জামিন পাওয়ার আগে তাকে গ্রেপ্তার করতে পারে সিবিআই।

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। এরপর তাকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে হাজির করা হলে আদালত তাকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। 

ওই সময় ইডির হাতে গ্রেপ্তারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। এরপর আদালতের নির্দেশে তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তার গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

 

একাত্তর/জো
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
আবগারি দুর্নীতি মামলায় ভারতের রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালকে খালাস দিয়েছে আদালত।
আবারও উত্তপ্ত ভারতের দিল্লি। রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে আম আদমি পার্টির (আপ) দলীয় সম্মেলনে তিনি নিজেই একথা ঘোষণা করেন।
দীর্ঘ ছয় মাস পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল আবগারি (মদ) নীতি মামলায় জামিন পেলেন। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর