মোদির বিরুদ্ধে ভারতের ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পিএম

ভারতের নির্বাচনী প্রচারণায় কংগ্রেস ও মুসলমানদের সরাসরি আক্রমণ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন প্রায় ২০ হাজার নাগরিক, যে চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছে।  

তারা বলছে, নির্বাচনী জনসভায় মোদি যা বলেছেন, তা ভয়ংকর। কমিশন ব্যবস্থা না নিলে নির্বাচনী সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। তবে হাজার হাজার নাগরিকের চিঠির বিষয়ে কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন।

ভারতের নির্বাচনে এবারও ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে প্রচারণা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আক্রমণ করছেন প্রধান বিরোধীদল কংগ্রেসকেও।

সম্প্রতি রাজস্থান ও উত্তর প্রদেশে পরপর দুটি নির্বাচনী জনসভায় কংগ্রেসকে লক্ষ্য করে নরেন্দ্র মোদি বলেন, ক্ষমতায় এলে তারা সাধারণ মানুষের ধন-সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি-বাটোয়ারা করে দেবে। এ কথা তারা তাদের দলের নির্বাচনী ইশতেহারেও জানিয়ে দিয়েছে।

তিনি বলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিলো, তখন প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ তার সরকারের নীতিনির্ধারকরা এ ধরনের অভিপ্রায়ের কথা বলেছিলেন। এই কংগ্রেসকে জনগণ ভোট দেবে কিনা?

‘তাঁরা কি চান, তাঁদের কষ্টার্জিত সম্পত্তি, যারা শুধু কাঁড়ি কাঁড়ি বাচ্চার জন্ম দেয়, তাদের মধ্যে বাঁটোয়ারা হোক? তাঁদের সম্পদের মালিক হোক অনুপ্রবেশকারীরা?’ মুসলমানদের বিদ্রূপ করে প্রশ্ন ছোড়েন মোদি।

ফাইল ইমেজ।

ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর দেশটির সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এসব উসকানিমূলক বক্তব্য ঠেকাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সাধারণ মানুষ। এরি মধ্যে নির্বাচন কমিশনে জমা পড়েছে দুটি আবেদন।

একটি চিঠি দেওয়া হয়েছে 'সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল' নাগরিক সমাজের নামে। সেখানে সই করেছেন দুই হাজার ২০৯ বিশিষ্ট নাগরিক। তারা লিখেছেনে, নরেন্দ্র মোদি যে ভাষায় কথা বলেছেন, তাতে বিশ্বের কাছে 'গণতন্ত্রের ধাত্রী'র মর্যাদাহানি হয়েছে।

দ্বিতীয় চিঠি পাঠিয়েছে 'সংবিধান বাঁচাও নাগরিক অভিযান' নামের আরেকটি সংগঠন। তাতে সই করেছেন ১৭ হাজার ৪০০ মানুষ। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনও ভঙ্গ করেছেন। 

আর এ কারণেই নরেন্দ্র মোদির ভোটের প্রচারণার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তারা।

তবে দুইদিন পেরিয়ে গেলেও ভারতের নির্বাচন কমিশন নিরুত্তর। কোনো ব্যবস্থা গ্রহণতো দূরের কথা, মন্তব্য পর্যন্তও করেনি তারা। আর এ অবস্থার  মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার।

আরবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী’ মন্তব্য করার অভিযোগে দেশটির নির্বাচন কমিশন বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। কেন্দ্রীয়...
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর