ভোট দিলেই জিলিপি ও পোহার সঙ্গে আইসক্রিম!

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৮ পিএম

আর মাত্র দু’দিন পরেই ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হবে। যেসব আসনে ভোট হবে, সেখানে ভোটের প্রচার এখন তুঙ্গে। ভোটারদের রায় নিজেদের পক্ষে আনতে মরিয়া হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। দল থেকেও চালানো হচ্ছে নানা ধরনের প্রচার-প্রচারণা।

দ্বিতীয় দফায় ভোট চলাকালীন ভোটারদের জন্য ব্যতিক্রমী পুরস্কার ঘোষণা করেছে মধ্যপ্রদেশের ইন্দোর জেলা প্রশাসন। ভোটদানে উৎসাহিত করতে ভোটারদের বিনামূল্যে মুখরোচক খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়ে ইন্দোর জেলা প্রশাসন। তবে, এজন্য ভোটারদের মানতে হবে শর্ত।

ভোটের জন্য খ্যাতি রয়েছে এই আসনে। ইন্দোরের ভোটে ন্যূনতম কোন সংঘর্ষের ইতিহাস নেই। উৎসবমুখর পরিবেশে সব সময় ভোটাররা ভোট দেন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে মাত্র ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এটাই মেনে নিতে পারছে না প্রশাসন।

তাই চলতি বছর ভোটদানের হার বাড়াতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসন ভোটের বিনিময়ে লোভনীয় খাবার দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এজন্য মানতে হবে বেশ কিছু শর্ত। সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ভোট দিতে পারলেই বিনামূল্যে পছন্দের খাবার পাবেন ভোটাররা।

আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই খাওয়া যাবে গরম গরম জিলিপি ও পোহা। আর শেষ পাতে থাকছে আইসক্রিম। থাকছে চাওমিন, মাঞ্চুরিয়ানের ব্যবস্থাও। খাবার পরিবেশনের দায়িত্বে থাকছে ইন্দোরের চাট-চৌপাট্টির স্ট্রিট ফুড স্টল ‘৫৬ দুকান’। এমন দায়িত্ব পেয়ে তারাও বেশ খুশি।

এই স্টলের মালিকানা সমিতির সভাপতি গুঞ্জন শর্মা বলেন, জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে তারাও ভোটারদের উৎসাহ অভিযানে সামিল হয়েছেন। ভোটের দিন সকাল ৯টার মধ্যে আঙুলে ভোটের কালি দেখাতে পারলেই ভোটারদের বিনামূল্যে দেওয়া হবে জিলিপি ও পোহা।

তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব প্রবীণ ভোটার এবং ১৮ বছরের নতুন ভোটারদের জন্য জিলিপি এবং পোহার পাশাপাশি অতিরিক্ত হিসেবে দেয়া হবে আইসক্রিম। ইন্দোরের জেলাশাসক আশিষ সিং বলেন, চলতি বছর ভোটদানের হার বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্দোরে ভোটার সংখ্যা ২৫ দশমিক ১৩ লাখ।

 

এআরএস
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর