কলকাতায় সাতদিন বন্ধ থাকবে মদ বেচাকেনা

আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:১৭ পিএম

মে মাসের তৃতীয় সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহে সাতদিন মদ বেচাকেনা বন্ধ থাকবে কলকাতায়। ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধির নির্দেশনা অনুযায়ী এই নিষেধাজ্ঞা।

চতুর্থ ধাপের নির্বাচন শেষ হওয়ার পর এখনও বাকি আরও তিন ধাপ। নির্বাচনের আরচণবিধি অনুযায়ী যেসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে, তার পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রগুলোর এলাকায়ও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। খবর হিন্দুস্তান টাইমস’র।

তবে কলকাতায় মদ বিক্রিতে সাতদিনের এ নিষেধাজ্ঞা টানা এক সপ্তাহ নয়। আগামী ২০ মে কলকাতায় ভোটগ্রহণ না হলেও পাশের এলাকা হওয়ায় মহানগরীতে মদের দোকান বন্ধ থাকবে। আর আগামী ১ জুন কলকাতায় ভোটগ্রহণ হওয়ায় স্বভাবতই মদ বিক্রি বন্ধ থাকবে সেখানে। আগামী ৪ জুন ভোট গণনার দিনও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে কলকাতায়।

আগামী শনিবার (১৮ মে) সন্ধ্যা ছয়টা থেকে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। রোববার (১৯ মে) সারাদিন মদ কেনাবেচা হবে না। সোমবার (২০ মে) যতক্ষণ ভোটগ্রহণ চলবে, ততক্ষণ পর্যন্ত মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতায়।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা (৩০ মে - ১ জুন) পর্যন্ত কলকাতায় মদ পাওয়া যাবে না। শনিবার যতক্ষণ ভোট চলবে, ততক্ষণ মদ কিনতে পারবেন না কলকাতাবাসী।

আর মঙ্গলবার (৪ জুন) পুরো ‘ড্রাই ডে’ থাকবে। সেদিন মদ ছাড়াই কাটাতে হবে কলকাতাবাসীর।

 

একাত্তর/জো
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
ইরানের অর্থনীতি ও তার প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর চরম আঘাত হানতে নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি বিমান হামলার...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর