জম্মুতে বাস খাদে পড়ে ২১ তীর্থযাত্রী নিহত, আহত ৪৭

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:৫২ পিএম

ভারতের জম্মু জেলার আখনুরে তীর্থযাত্রী বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরও কমপক্ষে ৪৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তর প্রদেশ থেকে যাত্রা শুরু করে বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে ভক্তদের নিয়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পুউনি এলাকার শিব খোরির দিকে যাচ্ছিল। জম্মু জেলার চৌকি চোরা বেল্টের টুঙ্গি-মোড়ে পুঞ্চ এলাকায় জম্মু-রাজৌরি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ১৫০ ফুট নিচের খাদে পড়ে যায়। খবর পিটিআই’র। 

বাসের আহত যাত্রীরা জানান, বাসচালক মহাসড়কে একটি বাঁক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি আসায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা। উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজনকে আখনুর হাসপাতালে এবং ৪০ জনকে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর