ভারতের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:১৯ পিএম

ভারতের সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদির নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন।

উপেন্দ্র দ্বিবেদি বর্তমানে ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্বরত রয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি এ দায়িত্বে আছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

নতুন সেনাপ্রধান হিসেবে গতকাল মঙ্গলবার উপেন্দ্র দ্বিবেদির নাম ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। আসছে ৩০ জুন তিনি দায়িত্ব নেবেন। সেদিনই অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডে।

ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পেয়েছিলেন মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

পরবর্তী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদির ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু-কাশ্মীর ও লাদাখে নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করার অভিজ্ঞতা আছে।

ভারতীয় সেনাবাহিনীতে প্রায় চার দশক ধরে কর্মরত উপেন্দ্র দ্বিবেদি। তার জন্ম ১৯৬৪ সালে। জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট থেকে ১৯৮৪ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পেয়েছিলেন। তিনি তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ নানা পদে কাজ করেছেন।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর