ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুরে জেলার আবুজমারহে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় দুই পক্ষের গোলাগুলিতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী ও এক সেনা নিহত হয়েছেন।
শনিবার ভোরের দিকে এই বন্দুকযুদ্ধ ও হতাহতের ঘটনা ঘটে বলে রায়পুরের পুলিশ জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
রায়পুরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, নায়ারণপুর, কাঙ্কের, দান্তেওয়াড়া ও কোন্ডাগাও জেলার রিজার্ভ গার্ড (ডিআরজি), এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদীদের বিরুদ্ধে শনিবার ভোরের দিকে অভিযানে নামে। সেসময় যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের তুমুল বন্দুকযুদ্ধ হয়।
গত ১২ জুন থেকে ডিআরজি, এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এটি ছিল ওই এলাকায় যৌথবাহিনীর দ্বিতীয় অভিযান।
এর আগে, গত মাসে ছত্তিশগড়ের বিজাপুরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলা ব্যাপক বন্দুকযুদ্ধে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল।
এছাড়া গত ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ জন এবং নারায়ণপুর জেলার আবুজমারহে অঞ্চলে ১০ মাওবাদী বিদ্রোহী সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত হয়।
ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত সিকিম