উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনেই নিহত ৩৮

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার হতাহতের এ ঘটনা ঘটে।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে সাতজনের মৃত্যু হয়েছে।  শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি।

নিহতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। এদের মধ্যে চাচাতো দুই ভাইও রয়েছে। সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছে তারা।

ভারতের আবহাওয়া দপ্তর অবশ্য উত্তর প্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী পাঁচদিন আরও ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। রাজ্যের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে এ দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর