আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:১৯ পিএম

পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচণ্ড। শুক্রবার এই আস্থাভোট অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) তার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার পর এ ভোট হয়। 

৬৯ বছর বয়সী প্রচণ্ড ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় মাত্র ৬৩টি ভোট পেয়েছেন। আস্থাভোটে তার বিপক্ষে ১৯৪টি ভোট পড়ে। নেপালের পার্লামেন্টে আস্থাভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোটের প্রয়োজন হয়। খবর এপি’র।

প্রচণ্ড ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে চারবার আস্থাভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হন। তিনি ১৯ মাস ক্ষমতায় ছিলেন।

গত ৩ জুলাই দাহালের জোট সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী তাকে পার্লামেন্টে আস্থাভোট আয়োজন করতে হয়। 

সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল প্রচণ্ডের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে।

নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ইতোমধ্যে ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন।

নেপালি কংগ্রেসের ৮৯টি আসন রয়েছে, আর সিপিএন-ইউএমএলের রয়েছে ৭৮টি আসন। তাদের সম্মিলিত শক্তি ১৬৭টি যা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৮টির চেয়ে বেশি।

 

একাত্তর/জো
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর