আন্দোলনকারীদের ঘরে ফিরে যাবার আহ্বান মমতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তিলোত্তমার মরদেহ। ওই হত্যাকাণ্ডের নির্মমতা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। সোমবার ওই হত্যাকাণ্ডের এক মাস পর সুপ্রিম কোর্টে মামলার দ্বিতীয় শুনানি শেষে নবান্নে এক সংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের ঘরে ফিরে যাবার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিলোত্তমা হত্যাকাণ্ডের এক মাসপূর্তি উপলক্ষে রোববার আবারও ‘রাত দখল’ কর্মসূচি পালন করে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। হত্যার শিকার তিলোত্তমার বাড়ির মোড় থেকে এই মানববন্ধন শুরু হয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই হাতে হাত রেখে দাঁড়ান রাস্তায়। কর্মসূচি থেকে দাবি একটাই, ‘বিচার চাই’।

সোমবার সন্ধ্যা থেকেই মিছিলে-গানে-স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন পথ। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে নিহত তরুণীর বাড়ি থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পথজুড়ে এই মানববন্ধন হয়। এই দীর্ঘপথ হাতে হাত রেখে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নাগরিকরা।

এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এই একজনই কি এমন নৃশংস ঘটনার নেপথ্যে, নাকি হাত আছে আরও কারও? তার জবাব চাইছে গোটা রাজ্য, গোটা ভারত।

এদিকে, সোমবার সুপ্রীম কোর্টে শুনানির পর আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বললেন, ‘প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাঁদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’ 

এ সময় তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করতে সিবিআইকে অনুরোধ করেন মমতা।

সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘সারা পৃথিবীতে বাংলার নামে বদনাম করা হচ্ছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে। যারা এখান থেকে পড়াশোনা করে, খেয়েদেয়ে, মানুষ হয়ে বাইরে গিয়েছেন- তারা একতরফা কথা শুনে বাংলার বদনাম করছেন। তারা তো দু’পক্ষকে শুনতে পারছেন না। তাদের বোঝা উচিত, বাংলাদেশ আলাদা রাষ্ট্র। ভারত আলাদা রাষ্ট্র। এটি আপনারা মাথায় রাখতে ভুলে গিয়েছেন। বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি। তাদের ভাষাকে সম্মান করি। এখানে বাংলাদেশ হবে না।’

কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, ‘কলকাতার পুলিশ কমিশনার নিজে অনেকবার আমার কাছে এসেছেন পদত্যাগ করার জন্য। সাতদিন আগেও। কিন্তু সামনে পুজো রয়েছে। আপনারাই বলুন, যিনি দায়িত্বে থাকবেন, তাকে তো আইন-শৃঙ্খলা জানতে হবে। কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়!’

 

একাত্তর/জো
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর