পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, আট পুণ্যার্থী নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে তারাপীঠ থানা সংলগ্ন ‘বিদেশিনী’ হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় হোটেলে থাকা অধিকাংশ মানুষই ঘুমিয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই কক্ষের ভেতর আটকা পড়েন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই পুণ্যার্থী। তাদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও পাঁচজন পুরুষ। তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শ্রাবণ মাসের শেষ সোমবারের পূজা দিতে তারাপীঠে গিয়েছিলেন।

এরইমধ্যে আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হোটেল মালিক কল্যাণ পাল দাবি করেছেন, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল এবং পেছনের দিকে বের হওয়ার দরজাও ছিল। আগুন লাগার পর হোটেলকর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে হোটেল অন্ধকার হয়ে যাওয়ায় অনেকে পেছনের দরজা খুঁজে পাননি। তারা সামনের রিসেপশনের দিকে বের হওয়ার চেষ্টা করলে আগুনের মুখে পড়েন।

তবে আগুন লাগার সময় হোটেলের পেছনের দরজা বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন অনেকে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল এবং নিয়ম অনুযায়ী দুটি সিঁড়িও রাখা হয়েছিল। তবে সিঁড়ির জানালা বন্ধ থাকায় ধোঁয়া বাইরে বের হতে পারেনি। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।

আরবিএস
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর