মিয়ানমারের জান্তা বাহিনীর জন্য সহযোগিতা বাড়াচ্ছে চীন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম

জনগণের ওপর ব্যাপক সহিংসতা ও নিপীড়ন চালানোর নিত্যনতুন ঘটনার মধ্যেই মিয়ানমারের জান্তা বাহিনীর জন্য সহযোগিতা বাড়াতে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চীন। চীনের জিয়াংসু প্রদেশে অনুষ্ঠিত গ্লোবাল পাবলিক সিকিউরিটি কো-অপারেশন ফোরামে মিয়ানমার ও চীনের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার তিনদিনের গ্লোবাল পাবলিক সিকিউরিটি কো-অপারেশন ফোরাম শেষ হয়। এদিন চীনের জননিরাপত্তা মন্ত্রী ওয়াং শিয়াওহং এবং মিয়ানমারের জান্তা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার পিয়ে সমঝোতা স্মারক দুইটিতে স্বাক্ষর করেন। থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

সমঝোতা স্মারক দুইটির একটি চীন ও মিয়ানমারের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা কেন্দ্র স্থাপন সংক্রান্ত এবং অন্যটিতে পুলিশের সরঞ্জাম সরবরাহের জন্য ৫ মিলিয়ন ইউয়ান (প্রায় ৭ লাখ মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে।

অবশ্য মিয়ানমারে চীনের দূতাবাস এখনও তাদের সর্বশেষ সহায়তা প্যাকেজ সম্পর্কে কোনও প্রতিবেদন প্রকাশ করেনি।

২০২৩ সালের অক্টোবর মাসে নেপিডোতে ইয়ার পিয়ের সাথে সাক্ষাতের পর চীনের জননিরাপত্তা মন্ত্রী ওয়াং অনলাইন বৈঠকেও অংশ নেন। বৈঠকে সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা, আইনের শাসন ও নিরাপত্তায় সহযোগিতা বাড়ানো, মিয়ানমারে চীনা প্রকল্পগুলোর নিরাপত্তা, অনলাইন প্রতারণা দমনে যৌথ অভিযান এবং চীনা অপরাধীদের গ্রেপ্তারের বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এর পরপরই উত্তর শান রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত অনলাইন প্রতারণা কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযানে চালিয়ে শত শত চীনা সাইবার অপরাধীকে চীনের হাতে তুলে দেয় জান্তা বাহিনী। এদের মধ্যে কোকাং অঞ্চলের অনলাইন প্রতারণা কেন্দ্রের শীর্ষ অপরাধীরাও ছিল।

গত এপ্রিল মাসেই বেইজিং সফরের সময় চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে গোল্ডেন গ্রেট ওয়াল কমেমোরেটিভ মেডেল পুরস্কার পেয়েছিলেন ইয়ার পিয়ে। চীনের নিরাপত্তায় অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

তার ওই সফরে জান্তা বাহিনীর পুলিশকে ৫ মিলিয়ন ইউয়ান দেওয়ার প্রতিশ্রুতি দেয় চীন। এর আগেও মিয়ানমারের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে চীন। এছাড়া গত জুন মাসে জান্তার সামুদ্রিক পুলিশকে ছয়টি টহল বোট দেয় চীন। চীনের কাছ থেকে পাওয়া বিভিন্ন পুলিশ সরঞ্জাম মিয়ানমারে চীনা প্রকল্পগুলোর সুরক্ষায় নিয়োজিত পুলিশদের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে।

 

একাত্তর/জো
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর