রাশিয়ান আর্মি থেকে ফিরলেন ছয় ভারতীয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া ৪৫ জন ভারতীয় নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ছয়জন দেশে ফিরেছেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের পরেই তাদের মুক্তি মিলেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

শুক্রবার দেশে ফেরা ছয়জনের মধ্যে তিনজন কর্ণাটকের বাসিন্দা। একজন তেলেঙ্গানার, একজন কাশ্মীরের ও আরেকজনের বাড়ি কলকাতায়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানিয়ে বলেছেন, প্রায় ৫০ জন ভারতীয় এখনও যুদ্ধক্ষেত্রে আটকে রয়েছে। তাদেরও মুক্তির চেষ্টা চলছে। 

নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব ভারতীয়দের ভুল বুঝিয়ে রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।  

ওইসব ভারতীয়রা দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে ভারতীয় কর্মকর্তারা মনে করছেন। 

মুক্তি পাওয়া তেলঙ্গানার বাসিন্দা মুহাম্মদ সুফিয়ানের ভাই সাইয়েদ সালমান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, চাকরির কথা বলে প্রতারণার মাধ্যমে ওইসব ভারতীয়দের রাশিয়ায় নিয়ে যুদ্ধে নিয়োজিত করা হয়। 

গত নভেম্বরে হায়দ্রাবাদের বাসিন্দা মুহাম্মদ আফসান যুদ্ধক্ষেত্রে নিহত হন। এ খবর চাউর হওয়ার সঙ্গে হৈচৈ পড়ে যায়। 

সুফিয়ান নামের আরেক ভারতীয় কাজ করতেন দুবাইয়ে। সেখান থেকে তাকে রাশিয়ায় উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে মস্কোতে নেয়া হয়। এরপর জোর করে রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। 

আরবি
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। 
ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের একটি গ্রাম থেকে ১০ ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরাইল।
ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তার এক আত্মীয় সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর