মথুরায় মালবাহী ট্রেনের ২০ ওয়াগন লাইনচ্যুত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

দুর্ঘটনা যেন পিছু ছাড়ছেই না ভারতীয় রেলওয়ের। এবার ভারতের উত্তর প্রদেশের মথুরায় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ট্রেনটির ২০টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। 

বুধবার রাতের এ দুর্ঘটনায় পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইন থেকে ছিটকে পড়ায় বন্ধ হয়ে গেছে তিনটি আপ-ডাউন ট্রাক। এর জেরে বহু ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিলম্বে চলছে বহু ট্রেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এসব তথ্য জানিয়েছে। 

বুধবার রাত ১১টার দিকে আগ্রা থেকে দিল্লিগামী রুটে পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। পথিমধ্যে মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। এতে কমপক্ষে ২০টি ওয়াগন লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটিতে থাকা কয়লা ট্র্যাকের ওপরে ছড়িয়ে পড়ে। এছাড়া ট্রেনের কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে গেছে। এর জেরে আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন বিলম্বে চলছে। চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন যাত্রীরা।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছাছেন রেল কর্মকর্তারা। রাত থেকেই লাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে।

 

একাত্তর/জো
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর