তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্যে ১১ বাংলাদেশি আটক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগ আনা হয়েছে। 

দুইটি পৃথক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে বুধবার এ খবর জানিয়েছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তর তিরুপুর শহরের একটি বাসস্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর একটি দল। স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত এই দলটি পরে সবার এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। 

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের মধ্যে ছয়জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা। তাদেরকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে আনা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, আটককৃত ছয়জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন, তানভীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শুভমান শেখ (৩৮)।

পুলিশ জানিয়েছে, সেখানে তাদের কোনও চাকরি দেওয়া না হলে তারা পালাধামের অন্য একটি কারখানায় কাজের সন্ধানে রওনা হন। পথিমধ্যে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে রোববার মহারাষ্ট্রের পালঘর জেলা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশের ইন্সপেক্টর সৌরভী পাওয়ার বলেছেন, একটি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং সেল (এএইচটিসি) নালা সোপাড়ার একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিন মোহাম্মদ মন্ডল (৫৬), মিরাজ সাহেব মন্ডল (১৯), সাজাদ কাদির মন্ডল (৪৫) এবং সাহেব পঞ্চানন সরদার (৪৫)।

তাদের কাছে ভারতে প্রবেশের জন্য কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ রয়েছে পুলিশের। তারা দশ বছর আগে নদীপথে ভারতে প্রবেশ করেছিলেন এবং শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানান ইন্সপেক্টর সৌরভী জানান।

সোমবার পররাষ্ট্র আইন ১৯৪৬ এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন ১৯৫০ এর বিধানের অধীনে তাদের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে এবং এ বিষয়ে তদন্তও চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর