পাকিস্তানে পুলিশ স্টেশনে বিস্ফোরণে বহু হতাহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার প্রদেশের সোয়াবি জেলায় এক পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানি পুলিশের মর্দান বিভাগের কমিশনার জাভেদ মারওয়াত এই তথ্য জানান।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, থানার প্রথম তলার এক গুদামে শর্টসার্কিটের কারণে বিস্ফোরণ হয়েছে। এরপর উদ্ধারকর্মীরা ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বাচা খান মেডিকেলে পাঠিয়েছেন। খবর জিও নিউজ’র।  

বিস্ফোরণের কারণে ভবনটিতে আগুন ধরে যায়। তবে দমকলকর্মীদের তৎপরতায় শিগগিরই সেই আগুন নেভানো সম্ভব হয়। দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহত ১৫ জন পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়। 

প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন এ ঘটনা আমলে নিয়ে সোয়াবি থানায় মহাপরিদর্শক ও মুখ্য সচিবকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ধরণ নির্ধারণ করার পর তাদের একটি রিপোর্টও জমা দিতে বলেছেন তিনি। 

এদিকে, সোয়াবি জেলা পুলিশ কর্মকর্তা হারুন রশিদ গনমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন হাসপাতালে আহত ৩৩ জনকে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ধরণ ও কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর