অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে গুলিবিদ্ধ হন গোবিন্দ।

নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। গুলি লাগার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংস্থাকে বলেছেন, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে ভোরে মুম্বাইয়ের বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। 

তখন হাত থেকে মাটিতে পড়ে গুলি বেরিয়ে গোবিন্দর পায়ে বিদ্ধ হয় বলে জানান শশী সিংহ। 

দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করেন। 

তবে ৬০ বছর বয়সী অভিনেতার অবস্থা নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

আরবি
হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি এমপি কঙ্গনা রানাউত দিল্লির উদ্দেশ্যে ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন আর ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। 
ভারতের জম্মু ও কাশ্মীরে আলাদা দুইটি জঙ্গি হামলার ঘটনায় এক রাজনৈতিক নেতা নিহত ও এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও ও অনন্তনাগে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আরও একটি অস্ত্রোপচার হয়েছে । শুক্রবার দুই ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন স্লোভাক উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনাক। 
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন করেছে পুলিশ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন লেখক। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রীকেও।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর