জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় বিজেপি নেতা নিহত

আপডেট : ১৯ মে ২০২৪, ০১:৪১ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরে আলাদা দুইটি জঙ্গি হামলার ঘটনায় এক স্থানীয় বিজেপি নেতা নিহত ও এক পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও ও অনন্তনাগে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে।

জঙ্গি হামলার এ ঘটনাগুলো এমন এক সময়ে ঘটলো, যখন অনন্তনাগ-রাজৌরি আসনের সংসদীয় নির্বাচনের প্রচার চলছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, পেহেলগাঁওয়ের কাছে শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাজ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।তিনি ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে  প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। 

এদিকে, অনন্তনাগের ইয়ান্নার এলাকায় রাজস্থানের জয়পুর থেকে আসা এক পর্যটক দম্পতিকে গুলি করে জঙ্গিরা। তাদের নাম তাবরিজ ও ফারহা। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। জায়গাটি ঘেরাও করে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আগামী ২৫ মে অনন্তনাগ-রাজৌরি আসনে লোকসভা নির্বাচন। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। ভোটের আগে জঙ্গি হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা শুরু হয়েছে। তাছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

একাত্তর/জো
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক দলের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত...
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর, এই ভয়াবহ ঘটনার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বের জড়িত বলে আঙুল তুলে আসছে নয়াদিল্লি।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের টক্কর বেড়েই চলছে। উত্তেজনার পারদ এতোটাই চড়েছে যে, ভারত-পাকিস্তানের মধ্যে আরেকটি যুদ্ধের সম্ভাবনা দেখতে পাচ্ছেন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর