পাকিস্তানে এখনও সক্রিয় ভারতের শত্রু জঙ্গিগোষ্ঠিগুলো

চাঞ্চল্যকর মার্কিন প্রতিবেদন

 

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, পাকিস্তান এখনো তাদের মাটিতে ভারত ও কাশ্মীরকে লক্ষ্যবস্তু করা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বছরের পর বছর সামরিক অভিযান এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করার পরও, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানি ভূখণ্ডে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই প্রতিবেদন সম্পর্কে এখনও কোন প্রতিক্রিয়া দেয়নি দিল্লি।


সিআরএস-এর তথ্যমতে, ভারতকে লক্ষ্য করে সক্রিয় থাকা বেশ কিছু গোষ্ঠী এখনো পাকিস্তানে সক্রিয়। এর মধ্যে ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য দায়ী ‘লস্কর-ই-তৈয়বা’ এবং ২০০১ সালে ভারতীয় সংসদে হামলার সঙ্গে যুক্ত ‘জৈশ-ই-মহম্মদ’ পাকিস্তানি মাটি থেকেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান একই সঙ্গে এই গোষ্ঠীগুলোর ঘাঁটি এবং লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

গত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসবাদজনিত পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টানা পাঁচ বছর প্রাণহানির সংখ্যা কমার পর ২০১৯ সালে তা ৩৬৫-তে নেমেছিল।

তবে এরপর থেকে প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সন্ত্রাসবাদজনিত মৃত্যুর সংখ্যা লাফিয়ে ৪,০০১-এ পৌঁছেছে, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে জঙ্গিবাদের এই পুনরুত্থান ঘটেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে পাকিস্তান সন্ত্রাসবাদ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত।


মার্কিন কংগ্রেসের এই গবেষণা শাখাটি আরও জানিয়েছে, অধিকাংশ সন্ত্রাসী গোষ্ঠীই ইসলামি চরমপন্থী আদর্শ দ্বারা পরিচালিত। এই গোষ্ঠীগুলোকে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে- বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন, আফগানিস্তানকেন্দ্রিক, ভারত ও কাশ্মীরকেন্দ্রিক, অভ্যন্তরীণ লক্ষ্যসম্পন্ন এবং সাম্প্রদায়িক গোষ্ঠী।

আল-কায়েদার মতো সংগঠনগুলোর মূল শক্তি ক্ষয় হলেও তারা অন্যান্য চরমপন্থী সংগঠনের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই অঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া, ইসলামিক স্টেট-খোরাসান প্রভিন্স (আইএস-কে)-এর আনুমানিক ৪,০০০ থেকে ৬,০০০ যোদ্ধা আফগানিস্তান ও পাকিস্তানজুড়ে সক্রিয় রয়েছে।


অন্যদিকে, অভ্যন্তরীণভাবে 'তেহরিক-ই-তালেবান পাকিস্তান' (টিটিপি)-কে পাকিস্তানের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রায় ২,৫০০ থেকে ৫,০০০ যোদ্ধা নিয়ে গঠিত এই দলটির মূল লক্ষ্য হলো পাকিস্তান রাষ্ট্রকে উৎখাত করে সেখানে শরিয়াহ আইন জারি করা।

উল্লেখ্য যে, সিআরএস মার্কিন কংগ্রেসের একটি স্বতন্ত্র সংস্থা যা বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করে কংগ্রেস সদস্যদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তবে এই প্রতিবেদনগুলোকে মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা হয় না।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর