ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদী

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালেই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে নির্বাচন কমিশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপশি ভোটের প্রচার নিয়ে বেশ রসিকতাও করলেন তিনি। বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি দাবি করেন, গত পঞ্চাশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনই সবচেয়ে শান্তিপূর্ণ হচ্ছে।


কৃষ্ণনগরের এই জনসভা থেকে মোদী বলেন, সাধারণত পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশৃঙ্খলা ও সহিংসতার চিত্র দেখা যায়, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এর কৃতিত্ব নির্বাচন কমিশনকে দিয়ে তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি কারণ তারা বাংলার মাটিতে আরও একবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য তিনি সরকারি কর্মচারীদেরও ধন্যবাদ জানান। উল্লেখ্য, কৃষ্ণনগর আসনে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বেশ রসিকতা করেন। মোদী বলেন, বিজেপি জিতলে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে। আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের। কয়েক দিন আগে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে ‘সাজানো নাটক’ বলে কটাক্ষ করেছিলেন। এদিন সেই সমালোচনারই পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বারবার দাবি করেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য প্রয়োজনীয় পরিবেশ এবার নিশ্চিত করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে তৈরি। নির্বাচনী প্রচারের এই তপ্ত আবহে প্রধানমন্ত্রীর কৃষ্ণনগর সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এআরএস
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর