ডিএমকে’র সঙ্গ ত্যাগ করে বিজয়ের পাশে কংগ্রেস

তামিলনাড়ু রাজনীতিতে ভূমিকম্প

আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতির বিজয়ের নেতৃত্বাধীন 'তামিলাগা ভেত্তরি কাজহাগাম' (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। একদিকে, দীর্ঘদিনের মিত্র ডিএমকে’র হাত ছেড়ে কংগ্রেসের বিজয়-শিবিরে যোগদান, অন্যদিকে গদি রক্ষায় ডিএমকে’র ব্যর্থতা, সব মিলিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে এখন টানটান উত্তেজনা।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পর, সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করেছেন টিভিকে প্রধান বিজয় থালাপাতি। ম্যাজিক ফিগার ১১৮ থেকে মাত্র ১০টি আসন দূরে থাকা বিজয়ের জন্য সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কংগ্রেসের সমর্থন।

পঁচ আসন থাকা কংগ্রেস বুধবার আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থনের চিঠি দিয়েছে, যার ফলে বিজয়ের সমর্থন সংখ্যা এখন ১১২; বিজয় নিজে দুটি আসনে জেতায় একটি বাদ দিয়ে।

দীর্ঘদিনের মিত্র ডিএমকে’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসের এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে। কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী এবং কে সি বেণুগোপাল নিশ্চিত করেছেন, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার পর এই ‘কৌশলগত’ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


কংগ্রেস জানিয়েছে, এই জোট শুধু সরকার গঠনের জন্য নয়, বরং আগামী লোকসভা ও স্থানীয় নির্বাচনেও বজায় থাকবে। এই ঘটনায় ক্ষুব্ধ ডিএমকে মুখপাত্র সারাভানান আনাইদুরাই মন্তব্য করেছেন, কংগ্রেস তামিলনাড়ুর মানুষের পিঠে ছুরি মেরেছে এবং দুটি ক্যাবিনেট পদের লালসায় নিজের অস্তিত্ব ধ্বংস করছে।

বৃহম্পতিবার চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী জানান, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে কংগ্রেস একটি শর্ত জুড়ে দিয়েছে, জোটে এমন কোনো শক্তিকে রাখা যাবে না যারা সংবিধানের আদর্শে বিশ্বাসী নয়।

রাজ্যপাল এখনো বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। তাই ম্যাজিক ফিগারের জন্য বাকি ছয় আসন নিশ্চিত করতে জোর তৎপরতা শুরু করেছে টিভিকে। গুঞ্জন রয়েছে, বিরোধী দল এআইএডিএমকে’র ৪৭ জন বিধায়কের মধ্যে অন্তত ৩০ জন বিজয়কে সমর্থন দিতে আগ্রহী।


এদিকে, ঘোড়া কেনাবেচা রুখতে বিজয় তাঁর দলের বিধায়কদের মামাল্লাপুরামের একটি বিলাসবহুল রিসোর্টে সরিয়ে নিয়েছেন। বামপন্থীদের চারটি আসন এবং ভিসিকের দুই আসন নিয়েও আলোচনা চলছে, যদিও বাম দলগুলো ৮ মে পর্যন্ত সময় চেয়েছে।

বিজেপি এই ঘটনাকে ‘ইন্ডিয়া’ জোটের মৃত্যুঘণ্টা হিসেবে বর্ণনা করেছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস যাদের সঙ্গে মিত্রতা করে তাদেরই প্রতারণা করে। ডিএমকের পর এবার হয়তো সমাজবাদী পার্টির পালা।

তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এআইএডিএমকে’র দীর্ঘ কয়েক দশকের দ্বিমেরু আধিপত্য ভেঙে বিজয়ের এই উত্থান এক নতুন যুগের সূচনা করল। বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এখন সারা ভারতের নজর ৭ মে’র সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যখন রূপালি পর্দার নায়ক বাস্তবের প্রশাসনিক সিংহাসনে আসীন হবেন।

তথ্যসূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস

আরবিএস
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
চেন্নাইয়ের এক স্নিগ্ধ শনিবারের বিকেল দেখল এক অনবদ্য রাজনৈতিক রসায়ন এবং সৌহার্দ্যের বিরল দৃশ্য। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তামিলাগা ভেট্রি কাজাঘম (টিভিকে)-এর সভাপতি তথা তামিলনাড়ুর...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
সিনেমার পর্দা থেকে রাজনীতির মাঠে এসে ঈর্ষণীয় সফলতা দেখালেও, প্রথমবার পিছু হটতে বাধ্য হলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। ব্যাপক সমালোচনা এবং আইনি বার্তার মুখে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর