ঈদে বেড়াতে যাওয়ার যতো প্রস্তুতি

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২:৩৪ পিএম

সারা বছরের যান্ত্রিক জীবন থেকে খানিক বিরাম পাওয়ার আশায় অনেকেই হয়তো ঠিক করেছেন ঈদের ছুটিতে দূরে কোথাও ঘুরতে যাবেন। ঘুরতে যাওয়া যেমন আনন্দের বিষয়, তেমনি এতে সঠিক পরিকল্পনা ও পূর্বপ্রস্তুতি না থাকলে মাটি হয়ে যেতে পারে পুরো ছুটিটিই। 

ছোট ছোট সাধারণ কিছু বিষয় মাথায় রাখলে ছুটির সময়টুকু কাটতে পারে নির্ঝঞ্ঝাট ও মসৃণভাবে। যারা অভিজ্ঞ ভ্রমণকারী তাদের কাছে এই বিষয়গুলো সহজাত অভ্যাসের মতো দাঁড়িয়ে গেলেও, নতুন বা অনভিজ্ঞ পর্যটকদের জন্য এই পরামর্শগুলো বিশেষ কাজে দেবে। 

গন্তব্য ঠিক করা

বেড়াতে যাওয়ার আগে শুরুতেই ঠিক করতে হবে গন্তব্য। কোথায় যাবেন তার ওপর নির্ভর করবে সময়, পরিবহন ব্যবস্থা, বাজেট ও অন্যান্য খুঁটিনাটি বিষয়বস্তু। 

যেহেতু এবছর ঈদ হচ্ছে গ্রীষ্মকালে, তাই গন্তব্য ঠিক করা বিশেষ করে গুরুত্বপূর্ণ। বেড়াতে গিয়ে অতিরিক্ত গরমে ও পরিশ্রমে হাঁসফাঁস করতে হবে না এমন জায়গায় যাওয়াই উত্তম। সেক্ষেত্রে ভালো পছন্দ হতে পারে সাগর, নদী, হাওর এবং গাছ-গাছালিপূর্ণ এলাকা। 

গন্তব্য ঠিক করা হয়ে গেলে সে জায়গা সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। সেখানকার দর্শনীয় স্থান, স্থানীয় সংস্কৃতি, উল্লেখযোগ্য খাবার এসব সম্পর্কে জানতে ইন্টারনেটের সহায়তা নেয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় ওই জায়গার স্থানীয়দের কাছ থেকে যত বেশি সম্ভব তথ্য নিলে। 

image


পরিবহন ব্যবস্থা ঠিক করা 

ব্যক্তিগত পরিবহন ব্যবস্থা না থাকলে ঘুরতে যাওয়া কিছুটা ঝক্কির বিষয় মনে হতে পারে অনেকের কাছে। বিশেষ করে ঈদের সময় গণপরিবহনে যাতায়াত করতে হলে আগে থেকে বেশ খানিকটা প্রস্তুতির প্রয়োজন। 

বাস, ট্রেন বা লঞ্চ- যে মাধ্যমেই ভ্রমণ করুন না কেন, আগে থেকে টিকেট নিশ্চিত করে রাখুন। শেষ মুহূর্তে টিকেটের ব্যবস্থা করতে গেলে তা ঝামেলার সাথে সাথে মানসিক চাপও সৃষ্টি করে। 

সবচেয়ে ভালো হয় ঈদের দিন দিবাগত রাতে বা ঈদের দিন রওনা হলে। সেক্ষেত্রে যাত্রাপথের ঝক্কি অনেকটা এড়ানো যায়। আর যদি কয়েকজন মিলে ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস ভাড়া করা যায় তাহলে আরও ভালো। 

থাকা-খাওয়ার ব্যবস্থা 

যাওয়ার আগেই থাকার জায়গা নির্বাচন করে ফেলা উচিৎ। সম্ভব হলে আগে থেকে ফোন করে বুকিং দিয়ে রাখা ভালো, কেননা ঈদের সময় স্বাভাবিকভাবেই পর্যটন এলাকাগুলোতে মানুষের ভিড় থাকে। পরে গিয়ে থাকার জায়গা খুঁজে নাও পাওয়া যেতে পারে। 

সেইসাথে থাকার জায়গার আশেপাশে খাওয়ার জায়গা কোথায় ভালো আছে সে সম্পর্কেও খোঁজখবর নেয়া যেতে পারে। বিশেষ করে ওই এলাকার স্থানীয় বিশেষ কি খাবার আছে সেগুলো জেনে নেয়া যেতে পারে। 

image


ব্যাগ গোছগাছ

বেড়াতে যাওয়ার সময় ঠিকঠাকভাবে ব্যাগ গোছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন ভ্রমণকালে প্রয়োজনীয় সব জিনিস নেয়া নিশ্চিত করতে হবে, তেমনি অতিরিক্ত জিনিসপত্রের কারণে ব্যাগ যেন বেশি বড় ও ভারী না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। 

তাই অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসই নেয়া হচ্ছে কিনা তা খেয়াল রাখুন। অতিরিক্ত জামাকাপড় প্যাক করা থেকে বিরত থাকুন। 

যেসব জিনিস সাথে না নিলেই নয়

ঘুরতে গেলে সতর্কতার অংশ হিসেবে কিছু জিনিস সাথে রাখা ভালো। এর মধ্যে আছে জ্বর, বমি, মাথাব্যাথাসহ কয়েকটি সাধারণ রোগের ওষুধ, মশানিরোধক মলম বা স্প্রে, সানস্ক্রিন, ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের চার্জার ও পাওয়ার ব্যাংক, আরামদায়ক জুতা ও রেইনকোট। 

সেইসাথে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, করোনার টিকা সনদের ফটোকপি সাথে রাখা ভালো। 

স্থানীয়দের সাথে মিশুন ও তাদের জানুন

সবশেষে, কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্য শুধু জায়গাটিকে দেখা নয়। এক জায়গার মানুষের সাথে পরিচিত না হলে সে জায়গাকে চেনা অনেকটাই অপূর্ণ রয়ে যায়। তাই ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয়দের সাথে কথা বলুন, তাদের সাথে মিশুন। 

পর্যটকদের দেখলে অধিকাংশ স্থানীয়ই আতিথেয়তার হাত বাড়িয়ে দেন। বেশিরভাগ সময়ই তারা ওই জায়গার অজানা ও অনাবিষ্কৃত অথচ সুন্দর লোকেশন কিংবা অভিজ্ঞতার খোঁজ দিতে পারেন। 

তাদের সাথে সবসময় ভদ্র ও বিনয়ী আচরণ করুন। তাদের সাথে হাসিমুখে কথা বলুন। সেইসাথে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। 


একাত্তর/এসজে


টাক মাথার জন্য দারুণ এক সুসংবাদ দিলো দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞানীরা একটি নমনীয় লাইট থেরাপি হ্যাট বা টুপি তৈরি করছেন, যা চুল পড়ার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কোরিয়া অ্যাডভান্সড...
শহর কিংবা গ্রাম, কম-বেশি সবার ঘরেই ফ্রিজের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনে ঘর- গৃহস্থলির অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে ফ্রিজ নামের এই বৈদ্যুতিক বস্তুটি। এতে বার বার রান্না ও বাজার করার ঝামেলা থেকে...
নিজেকে এগিয়ে নেওয়া মানে অন্যকে কৌশলে পেছনে ফেলে দেয়া নয়। এটি ব্যক্তিগত লক্ষ্যের পরিপূর্ণতা, নিজের আবেগের সাধনা এবং সততা, নিষ্ঠা ও শ্রমের প্রতিদান।
কর্মক্ষেত্রে নানা বিষয় নিয়ে অধিকাংশ মানুষই এখন মানসিক ক্লান্তিতে ভোগেন। সেই থেকে আসতে পারে অবসাদ। কর্মক্ষেত্রে যে কারণগুলি কর্মীদের দুর্ভাবনায় রাখে, তার মধ্যে অন্যতম বড় কারণ হলো, বড়কর্তা অর্থাৎ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর