কে হচ্ছেন মেট্রোরেলের প্রথম নারী চালক?

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৫২ এএম

বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তিনিই হবেন মেট্রোরেলের প্রথম যাত্রী। মেট্রো ট্রেনের প্রথম নারী চালক হচ্ছেন মরিয়ম আফিজা।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের আফিজা স্নাতকোত্তর করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। গত বছরের ২ নভেম্বর ওই পদে নিয়োগ পান তিনি। 

জানা গেছে, এরই মধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ঢাকায় ফিরে আরো চার মাস প্রশিক্ষণ নেন। উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিয়েছেন। এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিয়েছেন। এরপর তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ।

মেট্রোরেলের প্রথম নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এরপর থেকে স্বপ্ন বুনছি, সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম। তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছি। 


তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আমি ট্রেন চালাব, এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল পরিচালনায় যোগ্য ও দক্ষ লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নারীরাও যাতে বেশি সংখ্যায় নিয়োগ পান, সে বিষয়টিতেও নজর দেওয়া হচ্ছে। 


একাত্তর/এআর

বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশের রিং রোডে গেলেই চোখে পড়বে ‘নাফিজ ফুড কর্নার’। অন্য আর দশটি ফুড কার্টের মতো হলেও, এটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এই খাবারের দোকানটি পরিচালনা করছেন...
ষড়ঋতুর চক্রে বাংলাদেশের প্রকৃতিতে এখন পাতা ঝরা শীতের আমেজ। উত্তরের হিম বইতে শুরু করলেও পৌষ মাস শুরু হতে এখন কিছু দিন বাকি। তবে সূর্য ডুবতেই ব্যস্ত নগরী ঢাকার বিভিন্ন জায়গায় বাহারি পিঠার ধোঁয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর