যেভাবে নরম করবেন মাংস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ পিএম

ছুটির দিনে বাড়িতে মাংস রান্না না হলে অনেকেরই ঠিক ভালো লাগে না। খাসি বা গরুর যাই হোক না কেন সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো দিন মাংস চাই-ই চাই। আর বাসায় মেহমান এলেতো কথাই নেই।

অনেক সময় হুট করে মেহমান আসার খবর পেলে মাংস রান্না নিয়ে বিপাকে পড়তে হয়। মাংস সেদ্ধ হতে কতক্ষণ লাগবে, কতক্ষণে অতিথি বা বাড়ির লোকের পাতে মাংস পড়বে তা নিয়ে রাঁধুনির চিন্তার শেষ থাকে না।

রেজালা হোক কিংবা রোগানজোশ, ভুনা হোক কিংবা হালকা ঝোল- অনেক সময়ে মশলাপাতি একদম ঠিকঠাক হলেও মাংস শক্ত থেকে যায় বলে পুরো রান্নাটাই মাটি হয়ে যায়। তবে কয়েকটি সহজ উপায় জানলেই অল্প সময়ে নরম তুলতুলে হবে মাংস।

ছবি: সংগৃহীত

কী সেই উপায়, চলুন জেনে নেই

# বাজার থেকে খাসির মাংস কেনার সময়ে খেয়াল করুন যেন পায়ের দিক থেকে মাংস কেটে দেয়া হয়। এই মাংসই সবচেয়ে সুস্বাদু হয় এবং সহজে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি ওজনের খাসি হলে মাংস না কেনাই ভালো। গরুর পাঁজরের মাংস সেদ্ধ হয় তাড়াতাড়ি। আর গরুর সামনের পায়ের মাংস নেয়ার চেষ্টা করবেন।

# যদি সম্ভব অন্তত ৭-৮ ঘণ্টা মাংস মশলা মাখিয়ে রাখুন। যদি রাখতে পারেন তবে মাংস দ্রুত সেদ্ধ হবে।

# কী দিয়ে ম্যারিনেট করছেন, তার উপরও নির্ভর করে মাংস কতটা নরম হচ্ছে। দই দিয়ে ম্যারিনেট করতে পারেন। সঙ্গে যদি কাঁচা পেঁপে বাটা, লবণ, গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তা হলে আরও ভাল হয়। অনেকে অল্প করে ভিনেগারও দেন। যত অ্যাসিডিক খাবার দিয়ে ম্যারিনেট করবেন, মাংস তত নরম হবে। আর ম্যারিনেট যত ভালো হবে, তত তাড়াতাড়ি মাংসের পেশি ভেঙে নরম হবে। খেতেও ভালো হবে। 

# ঘণ্টা তিনেক ধরে অল্প আঁচে মাংস কষিয়ে রান্না করলে সবচেয়ে নরম হয়। তবে এই পদ্ধতি সময়সাপেক্ষ। তার উপর যার বাসায় সিলিন্ডার গ্যাস বা প্রিপেইড মিটার তাদের জন্য বিষয়টা একটু চাপের। চাইলে আপনি ঘণ্টাখানেক কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিন। খাসির মাংসের ক্ষেত্রে ৪-৫টা সিটি। গরুর মাংসের ক্ষেত্রে কমপক্ষে ছয়টা। আর প্রথম সিটিটা পড়বে বেশি আঁচে। তারপর আঁচ কমিয়ে বাকিটা রান্না করুন। যদি একটু বয়সী গরুর মাংস হয় তবে ৬-৭টা সিটি দিয়ে চুলো বন্ধ করে দমে রেখে দিন।

# কখনও কখনও মশলাপাতি দিয়ে মাংস ম্যারিনেট করা হয়ে ওঠে না। সে ক্ষেত্রে অন্তত এক ঘণ্টা মাংসে লবণ মাখিয়ে রেখে দিন। দু’ঘণ্টাও রাখতে পারেন। রান্নার আগে বাড়তি লবণ ধুয়ে ফেলুন। এই পদ্ধতি মানলেও মাংস ভাল সেদ্ধ হবে।

ছবি: সংগৃহীত

কেএসএইচ
রান্নার অপরিহার্য উপাদান রসুন। এই রসুনের রয়েছে নানা গুণ। রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া। রসুন খেলে রক্তের কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে। রান্নার দ্রুত পচন ঠেকাতে কাজ করে। মোট কথা রসুনের...
চিকেন রোস্টযা যা লাগবে:• মোরগ - ২টা• পেঁয়াজ কুচি –১ কাপ• ঘি -আধা কাপ• টক দই - ১ কাপ• পেঁয়াজ বাটা -২ টেবিল চামচ• আদা বাটা - ২ টেবিল চামচ• রসুন বাটা - ২ চা চামচ• পোস্ত দানা বাটা - ২ টেবিল চামচ•...
যা যা লাগবে: • গরুর মাংস– ১ কেজি• পোলায়ের চাল– ৫০০ গ্রাম• সরিষার তেল– পোনে  ১ কাপ• পেয়াজ কুচি– আধা কাপ• আদা বাটা–১ টেবিল চামচ• রসুন বাটা–২ চা চামচ• জিরার গুড়া– ২ চা চামচ• এলাচি–৬/৭ টা•...
'নেই কাজ তো খই ভাজ' এই প্রবাদটি শোনেননি এমন বাংলা ভাষাভাষি লোকের সংখ্যা সত্যিই কম। প্রাচীনকাল থেকেই মানুষের পছন্দের খাবারের তালিকায় স্থান পেয়ে আসছে ভুট্টার খই বা পপকর্ন। শুধু বাংলাদেশেই নয় বরং সারা...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর