গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি শনিবার (১১ নভেম্বর) বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে এখানকার চার্লস দ্যা গল বিমানবন্দর ত্যাগ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আরও পড়ুন: রেইনট্রি মামলার বিচারকের ক্ষমতা কেড়ে নিতে চিঠি
এর আগে প্রধানমন্ত্রী লাল গালিচার ওপর দিয়ে হেঁটে বিমানে ওঠার সময় ২১ সদস্যের গার্ড দল তাকে স্ট্যাটিক গার্ড অব অনার জানায়।
রোববার সকালে (স্থানীয় সময়) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
একাত্তর/আরএ
