মন্ত্রীর ভাতা-মর্যাদা পাবেন বিরোধী দলীয় নেতা

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০২:৩৯ পিএম

সংসদের বিরোধী দলীয় নেতা ও উপনেতার সুযোগ-সুবিধা বিষয়ে সামরিক আমলের আইন বাতিল করে নতুন আইন ‘বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাস করা হয়েছে সংসদে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাস হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব পেশ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

১৯৭৯ সালের এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। বিলে বলা হয়েছে, বিরোধী দলীয় নেতা সরকারের একজন মন্ত্রীর জন্য ধার্য বেতন, ভাতা, অন্যান্য বিশেষাধিকার পাবেন। আর বিরোধী দলীয় উপনেতা একজন প্রতিমন্ত্রীর সমান বেতন, ভাতা ও অন্যান্য বিশেষাধিকার পাবেন।

বিরোধী দলীয় নেতা হিসেবে কাকে বিবেচনা করা হবে সে সম্পর্কে আইনে বলা হয়, বিরোধী দলীয় নেতার অর্থ ‘স্পিকারের বিবেচনা মতে সময় সময়, যে সংসদ সদস্য সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসংঘের নেতা’। সংসদে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সংসদে প্রধান বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করে।

সাধারণত প্রধান বিরোধীদলের সংসদীয় দল বৈঠক করে বিরোধীদলীয় নেতা ও উপনেতা মনোনীত করে থাকে। পরে তারা স্পিকারকে সেটি লিখিতভাবে জানায়। স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মারা যাওয়ার পর বর্তমান সংসদে তার স্ত্রী রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা এবং  এরশাদের ভাই জিএম কাদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।


একাত্তর/এআর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
দেশে চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটির জন্য বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আজ পাঁচজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করেছেন।
সংবিধান সংস্কার পরিষদের সভা আহবনের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার মূল্য পাওয়া যায়নি, তাই তারা আবারও জনগণের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর