ক্যাডার ও নন-ক্যাডার এক হাজার ৭১০টি পদে নিয়োগে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
মঙ্গলবার (৩০ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহম্মদের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে বলা হয়েছে আগ্রহীদের। অনলাইনে আবেদনের জন্য www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফরম (BPSC Form 1) পূরণ ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
৪৪তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারেই ৭৭৬ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া প্রশাসনে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, কর কমিশনে ১১ জন, সমবায়ে আটজন ও রেলওয়েতে সাতজনকে নিয়োগ দেয়া হবে।
আরও পড়ুন: ঢাবি শতবর্ষপূর্তি উৎসব বুধবার শুরু, বর্ণিল সাজে ক্যাম্পাস
এর পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা একজন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) সাতজন, সহকারী বার্তা নিয়ন্ত্রক দুজন, সহকারী পোস্টমাস্টার ২৩ জন, সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) ছয়জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) ২৭ জন এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য) তিনজন নেয়া হবে।
এই বিসিএসের মাধ্যমে প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী একজন, সহকারী যন্ত্র প্রকৌশলী আটজন, সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ছয়জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী দুজন (তথ্য), সহকারী বন সংরক্ষক (বন) পাঁচজনকে নিয়োগ দেয়া হবে।
আরও নিয়োগ দেয়া হবে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২৯ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সাতজন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ২১০ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪২ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা দুজন, সহকারী সার্জন ১০০ জন, সহকারী সার্জন (ডেন্টাল) ২৫ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২২ জন, সহকারী প্রকৌশলী ছয়জন কর্মকর্তাকে।
একাত্তর/জো
