৮০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিলো জাপান-যুক্তরাজ্য

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৪ পিএম

কোভ্যাক্সের আওতায় জাপান ও যুক্তরাজ্যের কাছ থেকে ৮০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলো বাংলাদেশ।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে জাপান সরকারের ৪০ লাখ ৮০০ হাজার ডোজ এবং যুক্তরাজ্য সরকারের দেওয়া ৪০ লাখ ৫৫ হাজার ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো এবং যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেটারসন নিজ নিজ দেশের পক্ষে ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জাপান আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই ভীষণ আস্থাভাজন বন্ধু রাষ্ট্র। অন্যদিকে, ব্রিটিশ সরকারও দেশের যেকোনো ক্রান্তিকালে বাংলাদেশের পাশেই থাকে। দেশ দুটি থেকে পাওয়া এই ভ্যাকসিনগুলো করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদের আরও শক্তিশালী করবে। ভ্যাকসিন প্রদানে ইতিমধ্যে আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে চার কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসে ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কাজও শুরু করা হবে। করোনায় এই মুহূর্তে আক্রান্ত ও মৃত্যুহার উভয় নিয়ন্ত্রণে রয়েছে। দেশে এখন পর্যন্ত তিন জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। আশার কথা, তাদের আমরা কোয়ারেন্টিন করতে সক্ষম হয়েছি। তারা চিকিৎসা নিচ্ছে এবং এখন ভালো আছে। তবে, দেশের মানুষকে স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো।

আরও পড়ুন: সরকারি স্কুলে ভর্তির লটারি উদ্বোধন, রাতেই ফল প্রকাশ

হস্তান্তর অনুষ্ঠানে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্লেডেন ইয়েট, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ দূতাবাস ও হাইকমিশনারের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর