এক বছরে বিদেশে আট লাখ কর্মসংস্থানের আশাবাদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৭:১০ পিএম

চলতি অর্থবছরে সাত থেকে আট লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসেই আড়াই লক্ষাধিক কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে গত নভেম্বরে এক লাখ দুই হাজার ৮৬৩ জন কর্মী বিদেশে গেছেন।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, মহামারি এবং অর্থনৈতিক মন্দার কারণে অন্যান্য খাতের মতো বৈদেশিক কর্মসংস্থান খাতেও প্রভাব পড়েছে।

তবে প্রাথমিক ধকল সামলে উঠে আন্তর্জাতিক শ্রমবাজার আরো সচল হতে শুরু করেছে। সেই সঙ্গে অব্যাহত প্রচেষ্টার ফলে মালয়েশিয়া শ্রমবাজারটি পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। খুব শিগগির দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান, তিনি। 

ইমরান আহমেদ জানান, সম্প্রতি গ্রিসের সঙ্গে বাংলাদেশের আগ্রহপত্র সই হয়েছে। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সাথেও কর্মী প্রেরণ বিষয়ে চুক্তি সইয়ের অপেক্ষায় রয়েছে। 

এ ছাড়া বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস, মালয়েশিয়ার সারওয়াক প্রভৃতি দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের আর্থসামাজিক রি-ইন্ট্রিগ্রেশন, সামগ্রিক সুরক্ষা, শ্রমবাজার ধরে রাখা, নতুন বাজার খোঁজা, বন্ধ শ্রমবাজার খোলাসহ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির বিষয়ে সরকার প্রাধান্য দিয়েছে।

তিনি জানান, মহামারীকালে বিদেশফেরত কর্মীদের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ৪২৭ কোটি টাকা ব্যয়ে একটি রি-ইন্টিগ্রেশন প্রকল্প হাতে নেয়া হয়েছে। সে সঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের জন্য ৩৫০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: আপাতত সীমিত আকারে দেয়া হবে বুস্টার ডোজ

মন্ত্রী আরো জানান, বিদেশফেরত নারী কর্মীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রণোদনা প্রদান, প্রবাসী কর্মীর প্রতিবন্ধী ও মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, ঢাকার ভাটারায় প্রবাসী কর্মীদের জন্য বঙ্গবন্ধু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ এবং ঢাকার বিমানবন্দরের নিকটবর্তী স্থানে প্রবাসী কর্মীদের জন্য একটি সাপোর্ট সেন্টার স্থাপন করা হচ্ছে।


বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর