‘১০৩ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা চলছে’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০২:৫২ পিএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকার ২০৪১ সালের মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এর মধ্যেই বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় অন্তর্ভূক্ত করবে। এ জন্য সরকারের যা যা করণীয় তাই করছে। এছাড়াও প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার এগিয়ে এসেছে। 

মঙ্গলবার দুপুরে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে তৎকালিন ইপিআর বর্তমানে আনছার ও গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে কুষ্টিয়ার ব্যাঙ গাড়ির মাঠে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে তৎকালীন ইপিআরের সদস্য ওয়ালিউল হোসেন। সরকার তাকে বীর প্রতিক উপাধিতে ভূষিত করেছেন। তিনি মেহেরপুরেরই সন্তান।   

তিনি আরো বলেন, ১০ থেকে ১২ বছর আগে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা ছিলো। সে সড়কগুলো এখন পাকা করা হয়েছে। এখন কৃষকদের উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। এতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরোও গতি এসেছে। বলেন, দেশের উন্নয়নকে গতিশীল করতে সরকার আরোও ১০৩ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। 

শহরের স্টেডিয়াপাড়ার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস চত্ত্বরে এ সমাবেশের আয়োজন হয়। জেলার আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সমাবেশে অংশ নেন।

একাত্তর/ এনএ

কোটা সংস্কারের জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদিত সিদ্ধান্ত এখনো কেন বাস্তবায়নাধীন রয়েছে তার কারণও জানতে...
সারা দেশে সরকারের বিভিন্ন পদে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে...
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে।তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আগের যে কোন সরকারের সময়ের চেয়ে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর