মাস্ক বাধ্যতামূলক, পরিবহনে অর্ধেক যাত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তির দিকে। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হয়েছে সরকার। জারি হয়েছে ১১ দফা বিধিনিষেধ। মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, গণপরিবহনর আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিতে বলা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এই ১১ দফা বিধিনিষেধ জারি করে প্রজ্ঞাপন দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে এই বিধিনিষেধ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই বাড়ির বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান নিশ্চিত করতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য দেখাতে হবে টিকা সনদ।

আরও পড়ুন: করোনা প্রতিরোধে ১১ বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে আসন সংখ্যার অর্ধেক সংখ্যক যাত্রী যাতায়ত করতে পারবে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ আলাদাভাবে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবেন।

সব যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন করতে হবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আরও ২ হাজার ২৩১ রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। 


একাত্তর/এআর 

বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
নানা বিধিনিষেধের মধ্যেই বর্ণিল আয়োজনে রাজধানীসহ সারাদেশে বরণ করে নেয়া হলো ২০২৫ ইংরেজি নতুন বছরকে।
সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর