বিআরটিএতে নিয়ম মেনে বদলি, তদবির চলবে না: কাদের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৪ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের জরুরি বদলি নিয়ম মেনে করার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এসময় বিআরটিএর কোনো কর্মকর্তা-কর্মচারী বিরুদ্ধে ‍দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সড়কে শৃঙ্খলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যত উন্নয়ন হোক না কেন, সড়কে শৃঙ্খলা না এলে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
এসময় বিআরটিএ থেকে দালালের দৌরাত্ম্য দূর ও এক কর্মকর্তাকে এক জায়গায় তিন বছরের বেশি না রাখার নির্দেশ দেন সড়ক পরিবহনমন্ত্রী।

আরও পড়ুন: বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী
অপরদিকে, আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সেতুমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা।



একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর