নাম চূড়ান্ত, বৃহস্পতিবার তালিকা যাবে রাষ্ট্রপতির কাছে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম সুপারিশ করেছে সার্চ কমিটি। এই ১০ জনের তালিকা থেকে পাঁচজন চূড়ান্ত করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হয়।

১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন হবেন নির্বাচন কমিশনার।

এ বিষয়ে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সার্চ কমিটি তাদের বৈঠক শেষ করে ১০ জনের নাম ফাইনাল করেছে। তাদের মিটিং শেষ, সিলেকশনও শেষ; সব কিছু তারা ফাইনাল করে ফেলেছে।

তিনি জানান, রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেওয়ার পর তিনি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তালিকা জমা দেবেন কমিটি।

আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের এমডির ব্যাংক হিসাব তলব

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুলের সভাপতিত্বে বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।

প্রসঙ্গত, সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে তা নিয়ে কাজ করছিল সার্চ কমিটি। গত শনিবারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২/১৩ জনে নামিয়ে এনেছেন।

সদ্যবিদায়ী সিইসি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি।


একাত্তর/আরএ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর