‘ফ্যামিলি কার্ডে’ টিসিবি পণ্য বিক্রি শুরু ২০ মার্চ

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৭:৩৬ পিএম

‘ফ্যামিলি কার্ডে’র মাধ্যমে আগামী রোববার (২০ মার্চ) থেকে এক কোটি তালিকাভুক্ত পরিবারে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারা দেশে একযোগে চলবে এই কার্যক্রম।

মঙ্গলবার (১৫ মার্চ) এ খবরের সঙ্গে টিসিবি জানিয়েছে, ইতিমধ্যে এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

কারা পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’

সূত্র জানায়, করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই এ ‘ফ্যামিলি কার্ডে’র আওতাভুক্ত হচ্ছেন। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আরও  ৬১ লাখ ৫০ হাজার পরিবার। 

কী কী পণ্য পাওয়া যাবে ফ্যামিলি কার্ডে এবং দাম কত

টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেট দেওয়া হবে।

আরও পড়ুন: টিসিবি ট্রাক ঘিরে সিন্ডিকেট, পণ্য কিনে বিক্রি করছে বাজারে

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করবে টিসিবি। তবে ছোলার দাম এখনও নির্ধারণ করা হয়নি।

একজন কার্ডধারী কতবার পণ্য পাবেন

প্রত্যেক কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।


একাত্তর/এসি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে...
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার আওয়ামী লীগ আমলে বিতরণ করা এক কোটি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয়ের কার্যক্রম চালু করছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর