রাষ্ট্রপতির কাছে হাইকমিশনার এবং রাষ্ট্রদূতের পরিচয়পত্র

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৮:০৯ পিএম

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বাংলাদেশে নবনিযুক্ত অনাবাসিক ৬ জন হাইকমিশনার এবং রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে পৌছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন দূতদের স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনেক। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

তথ্য প্রযুক্তির কারণে গোটা বিশ্ব এখন পরস্পর নির্ভরশীল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নিজ নিজ দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য। রাষ্ট্রপতি আশা করেন, নতুন দূতগণ দায়িত্ব পালনের সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন। 

এছাড়াও, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে সম্মিলিত পদক্ষেপের উপর জোর দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ে উপস্থিত ছিলেন, সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান। 

একাত্তর/ এনএ
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ২৬ ও ২৭ জানুয়ারি চট্টগ্রামে তার প্রথম সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর