ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৯:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি মঙ্গলবার (২৬ এপ্রিল) ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে দেয়া এক অভিনন্দন বার্তায় বলেন, ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। খবর বাসসের।

বার্তায় বলা হয়, দেশটির জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে। আপনারই কথামতো এই নির্বাচন ছিলো ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।

শেখ হাসিনা বার্তায় ম্যাক্রোঁকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগণ তার মূল্যবোধ ও ভিশনের কারণেই তাকে এই রায় দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও, বৈশ্বিক পর্যায়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরণ করে, পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


একাত্তর/আরএ

ফরাসি সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে এক সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড লেভেল’ প্রদান করা হয়েছে।
বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে...
বাংলাদেশে ফ্রান্স ভিসা সেবা চালু করলো ভিএফএস গ্লোবাল। এর মধ্যে দিয়ে ঢাকায় আধুনিক ভিসা আবেদনকেন্দ্রের যাত্রা শুরু হলো।
জনগণ যতদিন চায়, ততদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর