শতকরা ২৮ জন নারী জানেন না এইডস সর্ম্পকে

আপডেট : ১০ মে ২০২২, ০৮:৩২ পিএম

দেশের ২৮ দশমিক ৫ শতাংশ নারীই প্রাণঘাতি রোগ এইডস সর্ম্পকে জানেন না। বাকি ৭১ দশমিক ৫ শতাংশ নারীরা এটিকে রোগ সর্ম্পকে মনে করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। যেখানে বলা হচ্ছে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের সংক্রমণ থেকে সৃষ্ট প্রাণঘাতী রোগ এইডস। বাংলাদেশে এইডস সংক্রমিত হয়েছেন এখন পর্যন্ত ১৪ হাজার জন। জনসংখ্যার বিবেচনায় এ হার কম হলেও ঝুঁকি বেশি। 

প্রতিবেদনে বলা হয়, এইডসের বাহক সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতার হার এখন পর্যন্ত ৭ শতাংশ। যদিও ৮-১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ছিল সরকারের।

এদিকে ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল (এনএএসসি) প্রোগ্রাম অনুযায়ী, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দেশে ১২ লাখ ৯১ হাজার ৬৯ জনের এইডস শনাক্তকরণ পরীক্ষা হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ ৩২ হাজার ৫৮৯।

দেশে গত বছর নতুনভাবে এইচআইভি সংক্রমিত ৭২৯ জনের মধ্যে পুরুষ ৪২০ জন, নারী ২১০ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ জন। গত এক বছরে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠীর ১৮৬ জন,  রোহিঙ্গা ১৮৮ জন , বিদেশফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪ জন ২০%, ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন , নারী যৌনকর্মী ১৭ জন , সমকামী ৬৭ জন , পুরুষ যৌনকর্মী ৫৩ জন ও ট্রান্সজেন্ডার ১৩ জন  রয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এসডিজি ফোকাল পয়েন্ট আলমগীর হোসেন একাত্তরকে জানান, 'এইডসের সংক্রমণ  আমাদের দেশে প্রকট না হলেও সাবধানতা জরুরি। এ প্রেক্ষিতে স্পটভিত্তিক ট্রান্সমিশন বন্ধ করতে হবে। বাসা বাড়ি পর্যায়ে এটি সংক্রশের উৎস না হলেও  নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়। এইচআইভি বিষয়ে আরও নতুন তথ্য আনতে হবে। মানুষ কতটুকু সচেতন আছে সেই তথ্য দিতে হবে। পরিসংখ্যান ব্যুরো  যৌথ মিশ্র জরিপের আওতায় এইচআইভির বিষয়ে আরও বেশি বেশি তথ্য সংগ্রহ করবে শিগগিরি। আর এর আওতায় সচেতনতার বিষয়টি উঠে আসবে।'


একাত্তর/এআর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর