কয়েক ঘণ্টাতেই আড়াই লাখ লিটারের বেশি তেল জব্দ, ১৮ লাখ জরিমানা

আপডেট : ১২ মে ২০২২, ১১:০৪ পিএম

সারাদেশে ১১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েক ঘণ্টাতেই দুই লাখ ছয় হাজার ৬৬৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকার কাপ্তান বাজার এলাকায় মেসার্স জনতা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৭ হাজার ৯৫৬ লিটার ভোজ্যতেল জব্দ করে। অবৈধভাবে তেল মজুত করার কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মোস্তফা স্টোর থেকে ২০৪ লিটার তেল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। পরে জব্দ হওয়া তেল উপস্থিত ক্রেতাদের মধ্যে পুরনো দামে বিক্রি করে দেওয়া হয়। 

দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করায় অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির ৫৭ জন কর্মকর্তা দেশের ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যত্রক্রম পরিচালনা করেছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী দেশের ৬৪টি বাজারে ১১৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার। এসব প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৬ হাজার ৬৬৩ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানগুলোকে ১৮ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 


একাত্তর/এসএ

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। 
বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আজ থেকে নতুন দাম কার্যকর হবে
সাবেক এক সচিবের বাসায় অভিযান চালিয়ে নগদ তিন কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ লাখার সমপরিমাণ বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। 
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর