সাবেক সচিবের বাসায় কোটি কোটি টাকা 

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

সাবেক এক সচিবের বাসায় অভিযান চালিয়ে নগদ তিন কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের ওই বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে। 

পুলিশ বলছে, ওই বাসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের। তবে তাকে বাসায় পাওয়া যায়নি।

শাহ কামালকে ২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে চলে গেলেও তাকে ধরার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। 

ডিএমপি থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাসা থেকে নগদ ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা। 

এছাড়া ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে- তিন  হাজার মার্কিন ডলার, এক হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, দুই হাজার ৯৬৯ সৌদি রিয়াল, চার হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, এক হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান এবং ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে।

আরবি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
নৌ পুলিশের টানা অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ৬ হাজার ৩৪০ বস্তা লুট হওয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় সার বহনকারী বাল্কহেড জব্দসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে নৌপুলিশ।
গত ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর