লাখ লাখ লিটার তেল উদ্ধার হলেও নেই কোন মামলা

আপডেট : ১৩ মে ২০২২, ০২:২০ পিএম

ভোক্তা অধিকারের অভিযানে হাজার থেকে লাখো লিটার তেল আটক হলেও, ফৌজদারি এই অপরাধে একটিও মামলা হয়নি। প্রয়োগ করা হয়নি মজুদদার ও কালোবাজারি আইন।

শুধুমাত্র নামমাত্র জরিমানাতেই দায় সারছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এতে করে ফলে গুরুতর অপরাধের পরও ছাড় পেয়ে যাচ্ছেন মজুদকারীরা।

তবে, ভোক্তা অধিকার জানিয়েছে, মামলা করার চিন্তা ভাবনা চলছে। অন্যদিকে আইনবিদরা দাবি জানিয়েছেন, মজুদদার ও কালোবাজারি আইন সংশোধনের।

তেলের বাজারে চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। অসাধু ব্যবসায়ীদের গুদাম থেকে বেরিয়ে আসছে অবৈধভাবে মজুদ করা লাখ লাখ লিটার তেল।

কিন্তু গুরুতর এই অপরাধে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করেই যেনো দায়িত্ব শেষ করছে এই সংস্থা। এনিয়ে প্রশ্নও তুলেছেন দেশের জ্যেষ্ঠ আইনজীবীরা।

অথচ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে, মজুদদার ও কালোবাজারির অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

কিন্তু লাখ লাখ লিটার তেল উদ্ধারের পরও এই আইনের প্রয়োগ হচ্ছেনা। এর মধ্য দিয়ে মজুদদার সিন্ডিকেটকে আইনি ছাড় দেয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভোক্তা অধিকার আইনে জরিমানা ছাড়া অন্য ব্যবস্থা নেয়ার বিধান নেই। তাই, আইনবিদের দাবি, মজুতদারি বন্ধে আইন সংশোধনের পাশাপাশি মাঠে থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

আরও পড়ুন: বাজারে দেশি রসুনের দাম বাড়ছে

তবে মজুতদারদের বিরুদ্ধে এখন মামলা করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জমান।

অবৈধভাবে মজুদ করা লাখ লাখ লিটার তেল উদ্ধার হলেও অভিযান বন্ধের দাবি জানাচ্ছে এফবিসিসিআই। এ দাবিকে সম্পূর্ণ অনৈতিক ও গণবিরোধী বলছে ভোক্তাদের সংগঠন ক্যাব।

প্রতিযোগিতা কমিশনকে আরও শক্তিশালী করা হলে ভোগ্য পণ্যের দাম নিয়ে এমন কারসাজি কমবে বলে মনে করছেন তারা।

একাত্তর/আরএ

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর