উড়োজাহাজ ভাড়ায় বিশাল গচ্চার অনুসন্ধানে নামলো দুদক

আপডেট : ০১ জুন ২০২২, ০৯:২৭ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিশর থেকে দুটি বোয়িং উড়োজাহাজে ভাড়ায় আনতে গিয়ে গচ্চা দিয়েছে ১১শ’ কোটি টাকা। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় ভাড়া আনতে গিয়ে এতো বিপুল পরিমাণ টাকা গচ্চা দিতে হলো, সেই অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই বিষয়ে নথিপত্র খুঁজতে বুধবার (১ জুন) বেলা ১১টায় দুদক উপ-পরিচালক সালাহউদ্দিনের নেতৃত্বে একটি টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা অফিসে পৌঁছায়। 

এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) এয়ার কমোডর মাহবুব জাহান খান বলেন, বিমান এখান থেকে শিক্ষা নিয়েছে। এ ঘটনার পর বিমানের একটি লিজ গাইডলাইন হয়েছে। ভবিষ্যতে উড়োজাহাজ লিজ নেয়ার ক্ষেত্রে কতগুলো সভা হবে, কতবার উপস্থাপন করতে হবে, তা নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দুটি ভাড়া নিয়েছিলো বিমান। যার মধ্যে একটি বিমানের বহরে যুক্ত হয় ২০১৪ সালের মার্চে। 

অন্যটি একই বছরের মে মাসে বহরে যুক্ত হয়। এক বছরের কম সময় অর্থাৎ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

উড়োজাহাজটি সচল রাখতে ইজিপ্ট এয়ার থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। পরে সেই ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। সেই ইঞ্জিন মেরামত করতে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে। 

এসব করে ইজিপ্ট এয়ার ও মেরামতকারী কোম্পানিকে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের গচ্চা দিতে হয়েছে কয়েক হাজার কোটি টাকা।

গোটা বিষয়টি নজরে এনে চলতি বছরের মার্চে মিশরীয় উড়োজাহাজ ভাড়া নেওয়ায় অনিয়মের ঘটনা দুদকের মাধ্যমে তদন্তের কথা জানায় সংসদীয় কমিটি।

এরিই প্রেক্ষিতে অনিয়ম অনুসন্ধানে দুদক উপ-পরিচালক সালাহউদ্দিন ও সহকারী পরিচালক জেসমিন আক্তারের সমন্বয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গত ২৮ মে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চিঠি পাঠানো হয়। 

আর দুদকের এই দলটি বিমানের সদর দপ্তর বলাকায় গিয়ে সরেজমিনে নথিপত্র দেখেছে। আর এই অনুসন্ধান দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল দুদককে সর্বোচ্চ সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি বলেন, বিষয়টি সংসদীয় কমিটিতে ছিলো। তারা সেটি দুদকে রেফার করেছে। সেটির পরিপ্রেক্ষিতে দুদকের দল এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। দুদক যেন নির্বিঘ্নে তাদের কাজ শেষ করতে পারে সেজন্য বিমানের লোকজন সেখানে কাজ করছে। 

একাত্তর/এআর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর