আবের মৃত্যু শুধু জাপান নয়, বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি: আরেফিন সিদ্দিক

আপডেট : ১০ জুলাই ২০২২, ০১:২৭ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার (৮ জুলাই) এক শোক বার্তায় তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

image


বিবৃতিতে সিদ্দিক বলেন, জাপানের মতো শান্তি প্রিয় দেশে এ ধরনের সহিংস ঘটনা একেবারেই  অপ্রত্যাশিত। জাপানের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা একজন নেতা  ও উদার রাজনীতিবিদ শিনজো আবের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

২০১৪ সালে স্ত্রীসহ জাপানের সাবেক প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফরের কথা উল্লেখ করে এ শিক্ষাবিদ বলেন, অ্যাবে তার স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শন করেন এবং শিল্পী, বুদ্ধিজীবী ও শিক্ষকদের শুভেচ্ছা জানান।

image


সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ব্যক্তিগত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য জাপানী প্রতিষ্ঠানগুলির মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন।

আরও পড়ুন: ছবিতে শিনজো আবের মৃত্যুর আগের সেই মুহূর্তগুলো

দ্রুততম সময়ের মধ্যে অ্যাবে হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক সিদ্দিক।


একাত্তর/এসি

দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর